মায়ের জন্য ওমেন্স ওয়ার্ল্ডের উপহার
পৃথিবীতে মধুরতম শব্দ কোনটি বলুন তো? কোনটি আবার- মা! পৃথিবীতে আসার আগে থেকেই যার সঙ্গে আমাদের সম্পর্কের শুরু, সে-ই তো আমাদের মা। কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ, কোনো উপমাতেই মাকে বর্ণনা করা সম্ভব নয়। সন্তানের দুঃসময়ে নিজের জীবন বিপন্ন করতেও যিনি কুণ্ঠিত হন না, সে-ই তো মা! এমন একটি দিন যদি আসে, যেদিন মায়ের জন্য একটু বাড়তি আনন্দ আর ভালোলাগা দেয়ার সুযোগ পাওয়া যায়, সেই সুযোগ নিশ্চয়ই আপনি হারাতে চাইবেন না!
সেই সুযোগটাই দিচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড। আপনি মায়ের জন্য কোনো সেবা নিলে সঙ্গে নিজের জন্য সেই একই সেবা পাচ্ছেন একদম ফ্রি। সুবিধা মতো ওমেন্স ওয়ার্ল্ডের যে কোনো শাখায় আগেই যোগাযোগ করে মায়ের জন্য সারপ্রাইজ গিফট বুক কুরন। মা দিবসে বেশ কয়েকটি বিশেষ প্যাকেজে রয়েছে ফেসিয়াল, মেনিকিওর ও পেডিকিওর, থ্রেডিং এবং চুল পড়া বন্ধ করতে ও চুলের রুক্ষতা দূর করতে ওয়েল ম্যাসেজ।
১০ থেকে ১৫ মে পর্যন্ত সব মায়েদের জন্য এসব প্যাকেজ শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে।
ওমেন্স ওয়ার্ল্ডের আউটলেট সমূহ-
গুলশান: ০১৭৩৩২২৬১৫১, বনানী: ০১৭৩৩২২৬১৫২, উত্তরা:০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল: ০১৭৩৩২২৬১৫৪ ধানমন্ডি: ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর: ০১৭৩৩২২৬১৫৬
এইচএন/পিআর