বেগুনের যত গুণ
অনেকে বলেন, যার নেই কোন গুণ তার নাম বেগুন। কিন্তু গবেষকরা প্রমাণ করেছেন, বেগুন শুধু একটি তরকারীই নয় বরং এতে রয়েছে রোগমুক্তিসহ বহু উপকারিতা। তবে চলুন, চট-জলদি বেগুনের গুণাগুণগুলো জেনে নেই-
১. কচি বেগুন পুড়িয়ে রোজ সকালে খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার দরুন লিভার বেড়ে যাওয়া কমে যায়।
২. লিভারের দোষের জন্যে যদি চেহারায় হলদেটে ভাব আসে সেটাও ক্রমশ কমে যায়।
৩. যাদের ঘুম ভালো হয় না তারা যদি একটু বেগুন পুড়িয়ে মধু মিশিয়ে সন্ধ্যাবেলা চেটে খান তাহলে তাদের রাত্রে ভালো ঘুম হবে।
৪. বেগুনের তরাকারি, বেগুন পোড়া, বেগুনের স্যুপে, রোজ যদি একটু হিং ও রসুন মিশিয়ে খাওয়া যায় তাহলে গ্যাসট্রিকের সমস্যা সেরে যায়।
৫. মুরগীর ডিমের সাইজের ছোট গোল সাদা বেগুন পাইলসের সমস্যায় উপকারী ভূমিকা রাখে।
৬. বেগুনের পুলটিস বাঁধলে ফোঁড়া তারাতাড়ি পেকে যায়।
এইচএন/আরআই