ঘরেই তৈরি করুন সুস্বাদু অনথন


প্রকাশিত: ০৭:৩১ এএম, ৩০ মার্চ ২০১৬

চায়নিজ খাবারের রেস্টুরেন্টগুলোতে অনথন বেশ জনপ্রিয়। অনেকেই শখের খাবার হিসেবে অনথন খেয়ে থাকেন। তবে হুটহাট রেস্টুরেন্টে না গিয়ে ঘরেও বানিয়ে নিতে পারেন এই খাবারটি। রইলো রেসিপি-

উপকরণ : চিকেন কিমা আধা কাপ, ময়দা আধা কাপ, চাইনিজ মসলা ১ চা চামচ, এরারুট আধা কাপ, তেল পরিমাণমতো, কলিজা একটি।

প্রণালি : চিকেন কিমা, কলিজা কুচি কুচি করে ধুয়ে নিন। পাত্রে তেল দিন। তেল গরম হলে কিমা ও কলিজা দিন। চাইনিজ মসলা দিয়ে কিমা রান্না করে ঠাণ্ডা করুন। এবার ময়দা ও এরারুট, ২ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন। ঠাণ্ডা পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন। রুটি বেলে ৪ পিস অনথন তৈরি করে ডুবো তেলে ভেজে নিন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।