তেলকাহিনী

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৮ মে ২০২৬
তেলের মাখামাখি তেলেই চাটুন

ইকরাম আকাশ

তেলের দেশে তেল মেরে
তেলবাজীতে ডুবে মন,
তেলের উপর ভেসে থাকো
তেল নিয়ে আর কতক্ষণ!
তেল মেরে তেল দিয়ে
তেলে ভাজুন মাছ,
সেই তেলেই ডুবেই মরুন
তেলেই সর্বনাশ।

তেল খেয়ে তেলে ফুলে
তেলেই চেটে খান,
তেলবাজী বাদ দিয়ে
একটু ভালো হয়ে যান।
তেলের মান খারাপ ভীষণ
তেলের সময় কম!
তেল দিয়ে বাঁচবে কত-
তেলবাজীতে হবে মরন।

তেলের মাখামাখি তেলেই চাটুন
কুকুরভাগ্য আপনার!
কুকুর মরা পিটুনি খায়-
তেলের কথা ছাড়ুন এবার।
গরম তেলে আগুন জ্বালান-
এইতো সমাধান নয়।
তেলকে নয় সঠিক ভাবুন,
এটাই বুদ্ধিমানের পরিচয়।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।