পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে
প্রতীকী ছবি
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তজুড়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যে শনিবার (১১ অক্টোবর) নিজ দেশের নিরাপত্তা বাহিনীকে সীমান্তে তাদের ভূমিকার জন্য প্রশংসায়ও ভাসিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেছেন, আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর গোলাবর্ষণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর জবাব এই বার্তাই দেয় যে, কোনো উসকানি সহ্য করা হবে না। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর।
তিনি ওই পোস্টে আরও লেখেন, পাকিস্তানি বাহিনী তৎপর রয়েছে এবং আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তানের জনগণ দেশের সেনাবাহিনীর পাশেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে।
এর আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিশ্চিত করে যে, আফগানিস্তানের বেশ কয়েকটি সীমান্ত চৌকি সীমান্তে নিয়োজিত পাক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তারা আরও দাবি করেন, আফগান চৌকি ও সামরিক স্থাপনাগুলোর বেশ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, পাল্টা হামলায় আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। তাছাড়া, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, ডার, চিত্রাল এবং বালোচিস্তানের বারামচা সেনা চৌকি আফগান বাহিনীর হামলার শিকার হয়।
এএমএ
টাইমলাইন
- ১০:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে
- ০৯:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত মেটাতে চায় আফগানিস্তান
- ০৭:৩১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের
- ০৬:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪
- ১২:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
- ০৯:০৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ
- ০৮:২৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান
- ০৫:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের
- ০৪:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে হামলায় ৭২ জনকে হত্যার দাবি পাকিস্তানের
- ১২:৫৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ
- ০৫:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫ প্রথমবার কাবুলে বিমান হামলার কথা স্বীকার করলো পাকিস্তান
- ১০:১০ এএম, ১৮ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০, আহত ১৭০
- ০৫:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৫-২০ জনকে হত্যা, ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের
- ০৫:১৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ তালেবান নয়, আফগানিস্তানে ‘প্রকৃত প্রতিনিধিদের সরকার’ চায় পাকিস্তান
- ০৩:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতায় নামছেন ট্রাম্প
- ০১:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?
- ০৮:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’: আফগান পররাষ্ট্রমন্ত্রী
- ০৬:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৫ ইসলামী কঠোর ‘বিধান’ থেকে ‘নমনীয়’ কূটনীতি, যেমন চলছে তালেবানের পররাষ্ট্রনীতি
- ০৫:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২৫ সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে
- ০৪:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পাকিস্তান
- ০২:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, বিপুল অস্ত্র দখলের দাবি
- ১২:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কতদিন চলবে?
- ১১:৩৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
- ১০:৪৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
- ০৯:১৯ এএম, ১২ অক্টোবর ২০২৫ কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি
- ০৮:২৮ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, সংযমের আহ্বান প্রতিবেশীদের
- ০৮:০৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তেহরানে বড় হামলা, ইসরায়েল বললো যুদ্ধ ‘নতুন ধাপে’
- ২ ‘যুদ্ধ কোনো সমাধান নয়’, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দূত পাঠাচ্ছে চীন
- ৩ সব হারিয়েছে ইরান, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
- ৪ ইরানে হাজার পাউন্ডের বহু ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের
- ৫ শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের হুঁশিয়ারি