পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, তেহরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও আহ্বান জানান, পাকিস্তান ও আফগানিস্তান যেন সুপ্রতিবেশীসুলভ মনোভাব ও আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য সমাধান করে।
সীমান্ত উত্তেজনা বাড়তে শুরু করার পর এর আগেও ইরান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।
সীমান্তে হামলার জেরে আফগানিস্তানজুড়ে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন এখন প্রকাশ্য যুদ্ধ চলবে। এরই মধ্যে দুই পক্ষই ব্যাপক হতাহতের কথা জানিয়েছে।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পাকিস্তান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বোমা হামলা চালিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন প্রকাশ্য যুদ্ধ চলছে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তান ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে।
সূত্র: বিবিসি
এমএসএম
টাইমলাইন
- ০৯:০৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ
- ০৮:২৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান
- ০৫:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের
- ০৪:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে হামলায় ৭২ জনকে হত্যার দাবি পাকিস্তানের
- ১২:৫৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ
- ০৫:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫ প্রথমবার কাবুলে বিমান হামলার কথা স্বীকার করলো পাকিস্তান
- ১০:১০ এএম, ১৮ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০, আহত ১৭০
- ০৫:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৫-২০ জনকে হত্যা, ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের
- ০৫:১৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ তালেবান নয়, আফগানিস্তানে ‘প্রকৃত প্রতিনিধিদের সরকার’ চায় পাকিস্তান
- ০৩:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতায় নামছেন ট্রাম্প
- ০১:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?
- ০৮:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’: আফগান পররাষ্ট্রমন্ত্রী
- ০৬:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৫ ইসলামী কঠোর ‘বিধান’ থেকে ‘নমনীয়’ কূটনীতি, যেমন চলছে তালেবানের পররাষ্ট্রনীতি
- ০৫:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২৫ সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে
- ০৪:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পাকিস্তান
- ০২:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, বিপুল অস্ত্র দখলের দাবি
- ১২:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কতদিন চলবে?
- ১১:৩৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
- ১০:৪৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
- ০৯:১৯ এএম, ১২ অক্টোবর ২০২৫ কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি
- ০৮:২৮ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, সংযমের আহ্বান প্রতিবেশীদের
- ০৮:০৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম
- ২ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
- ৩ শেষ ধাপে ভারতের ডেঙ্গু টিকা, আগামী বছরই বাজারে আনার লক্ষ্য
- ৪ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
- ৫ এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন