ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান বলেছে, তাদের বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।

আফগানিস্তানের একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে ‘তীব্র সংঘর্ষ’ শুরু হয়। এতে বলা হয়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই লড়াই শুরু হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর পুনরাবৃত্ত উসকানি ও লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের অপর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন>>
আফগানিস্তানে পাকিস্তানের হামলা, প্রতিশোধের হুমকি তালেবানের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?

২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত। তবে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি।

মুজাহিদ আরও দাবি করেন, আফগান বাহিনী ‘অসংখ্য সৈন্য’ হত্যা করেছে এবং কয়েকজনকে জীবিত বন্দি করেছে। তিনি বলেন, শত্রুপক্ষের ১৫টি চৌকি দখল করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররাম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীকে ‘শাস্ত ‘ দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হতাহতের খবর নিশ্চিত হয়েছে এবং একাধিক চৌকি ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তবে পূর্বাঞ্চলীয় আফগান সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মাদি বলেন, আফগান পক্ষের এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত রোববার পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান সীমান্তে হামলা চালিয়ে অন্তত ৭০ যোদ্ধা হত্যার দাবি করে। আফগানিস্তান ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তীব্র অবনতি হয়েছে। গত অক্টোবর মাসে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষে দুই পক্ষ মিলিয়ে ৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে স্থল সীমান্তপথের অধিকাংশই বন্ধ রয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করেছে, পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগানিস্তান ব্যর্থ হয়েছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

টাইমলাইন

  1. ১০:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে
  2. ০৯:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত মেটাতে চায় আফগানিস্তান
  3. ০৭:৩১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের
  4. ০৬:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪
  5. ১২:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
  6. ০৯:০৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ
  7. ০৮:২৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান
  8. ০৫:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের
  9. ০৪:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে হামলায় ৭২ জনকে হত্যার দাবি পাকিস্তানের
  10. ১২:৫৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ
  11. ০৫:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫ প্রথমবার কাবুলে বিমান হামলার কথা স্বীকার করলো পাকিস্তান
  12. ১০:১০ এএম, ১৮ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০, আহত ১৭০
  13. ০৫:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৫-২০ জনকে হত্যা, ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের
  14. ০৫:১৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ তালেবান নয়, আফগানিস্তানে ‘প্রকৃত প্রতিনিধিদের সরকার’ চায় পাকিস্তান
  15. ০৩:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতায় নামছেন ট্রাম্প
  16. ০১:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?
  17. ০৮:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’: আফগান পররাষ্ট্রমন্ত্রী
  18. ০৬:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৫ ইসলামী কঠোর ‘বিধান’ থেকে ‘নমনীয়’ কূটনীতি, যেমন চলছে তালেবানের পররাষ্ট্রনীতি
  19. ০৫:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২৫ সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে
  20. ০৪:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পাকিস্তান
  21. ০২:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, বিপুল অস্ত্র দখলের দাবি
  22. ১২:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কতদিন চলবে?
  23. ১১:৩৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
  24. ১০:৪৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
  25. ০৯:১৯ এএম, ১২ অক্টোবর ২০২৫ কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি
  26. ০৮:২৮ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, সংযমের আহ্বান প্রতিবেশীদের
  27. ০৮:০৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে