আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, বিপুল অস্ত্র দখলের দাবি
আফগানিস্তানের একটি পোস্টে পাকিস্তানের হামলা/ ছবি: পিটিভি নিউজ
আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার (১২ অক্টোবর) বার্তা সংস্থা টোলো নিউজকে বলেন, এ অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি ‘বড় অংশ’ দখল করেছে।
পাকিস্তান এখনো তালেবান সরকারের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।
রোববার সকালে তালেবান জানায়, কুনার ও হেলমান্দ প্রদেশে পাল্টা হামলায় তারা তিনটি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখল করেছে।
আরও পড়ুন>>
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, সংযমের আহ্বান প্রতিবেশীদের
আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে: পাকিস্তান
আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কতদিন চলবে?
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোরাজমি শনিবার রাতে বলেন, পাকিস্তানের ‘বারবার সীমান্ত লঙ্ঘন’ ও আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান বাহিনী ‘সফল প্রতিশোধমূলক অভিযান’ চালিয়েছে। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি জানান, অভিযানটি মধ্যরাতে শেষ হয়।
অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানায়, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, এসব পোস্টে থাকা তালেবান যোদ্ধারা নিহত হয়েছেন বা পালিয়েছেন। পাকিস্তান টেলিভিশন (পিটিভি) প্রচারিত ভিডিওতে দেখা যায়, আফগান পোস্টে আগুনে জ্বলছে এবং কুররমে কিছু তালেবান সেনা আত্মসমর্পণ করছেন।
রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, পাকিস্তানি বাহিনী তালেবানের মানোজবা ব্যাটালিয়ন সদর, জানদুসার পোস্ট, তুর্কমেনজাই শিবির ও খারচার দুর্গ ধ্বংস করেছে। তারা জানায়, পাকিস্তান সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলকে ‘অত্যন্ত নিখুঁতভাবে’ টার্গেট করছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান হামলাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক জনগণের ওপরও গুলি চালিয়েছে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী সেনারা দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে। কোনো উসকানি বরদাশত করা হবে না।
রেডিও পাকিস্তান জানায়, আফগান হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘তীব্র ও শক্তিশালী পাল্টা প্রতিক্রিয়া’ দেখিয়েছে। পিটিভি প্রচারিত ফুটেজে রাতে গোলাবর্ষণ ও আর্টিলারি ফায়ারে আকাশ আলোকিত হয়ে ওঠার দৃশ্য দেখা যায়।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
টাইমলাইন
- ১০:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে
- ০৯:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত মেটাতে চায় আফগানিস্তান
- ০৭:৩১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের
- ০৬:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪
- ১২:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
- ০৯:০৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ
- ০৮:২৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান
- ০৫:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের
- ০৪:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে হামলায় ৭২ জনকে হত্যার দাবি পাকিস্তানের
- ১২:৫৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ
- ০৫:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫ প্রথমবার কাবুলে বিমান হামলার কথা স্বীকার করলো পাকিস্তান
- ১০:১০ এএম, ১৮ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০, আহত ১৭০
- ০৫:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৫-২০ জনকে হত্যা, ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের
- ০৫:১৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ তালেবান নয়, আফগানিস্তানে ‘প্রকৃত প্রতিনিধিদের সরকার’ চায় পাকিস্তান
- ০৩:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতায় নামছেন ট্রাম্প
- ০১:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?
- ০৮:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’: আফগান পররাষ্ট্রমন্ত্রী
- ০৬:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৫ ইসলামী কঠোর ‘বিধান’ থেকে ‘নমনীয়’ কূটনীতি, যেমন চলছে তালেবানের পররাষ্ট্রনীতি
- ০৫:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২৫ সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে
- ০৪:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পাকিস্তান
- ০২:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, বিপুল অস্ত্র দখলের দাবি
- ১২:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কতদিন চলবে?
- ১১:৩৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
- ১০:৪৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
- ০৯:১৯ এএম, ১২ অক্টোবর ২০২৫ কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি
- ০৮:২৮ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, সংযমের আহ্বান প্রতিবেশীদের
- ০৮:০৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে