ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মক হাউজ, স্পেশাল ফোর্স

সাড়ে ৪ ঘণ্টার অভিযানে যেভাবে মাদুরোকে তুলে আনলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৯ এএম, ০৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করার জন্য যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে, সেটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম জটিল ও গোপন সামরিক অভিযান। মাসের পর মাস প্রস্তুতির পর ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের এই অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ ও এফবিআই।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪টা ২১ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বন্দি করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অভিযানের পরিকল্পনা চলছিল বহু মাস ধরে এবং এর অংশ হিসেবে বারবার মহড়া দেওয়া হয়।

আরও পড়ুন>>
ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
মার্কিন যুদ্ধজাহাজে চোখ বাঁধা মাদুরোর ছবি প্রকাশ

সূত্র অনুযায়ী, মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে সেখানে অনুশীলন চালায়। কীভাবে সুরক্ষিত ও শক্তিশালী ওই ভবনে প্রবেশ করা হবে, তার প্রতিটি ধাপ ছিল পূর্বপরিকল্পিত।

তথ্য দেন মাদুরোর ঘনিষ্ঠ ব্যক্তি

সিআইএর একটি ছোট দল গত আগস্ট থেকেই ভেনেজুয়েলায় সক্রিয় ছিল। তারা মাদুরোর দৈনন্দিন চলাফেরা, সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।

রয়টার্সকে একাধিক সূত্র জানায়, মাদুরোর ঘনিষ্ঠ একজন ব্যক্তি সিআইএ’র জন্য কাজ করছিলেন এবং অভিযান চলাকালে তার অবস্থান নিশ্চিত করতে ভূমিকা রাখেন।

সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর চারদিন আগে অভিযানের অনুমোদন দেন ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে চূড়ান্ত নির্দেশ দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’।

ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে উপদেষ্টাদের সঙ্গে বসে সরাসরি লাইভ স্ট্রিমে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন ট্রাম্প।

বিশাল সামরিক মোতায়েন

পেন্টাগন এর আগেই ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করে। একটি বিমানবাহী রণতরী, ১১টি যুদ্ধজাহাজ, এক ডজনের বেশি এফ-৩৫ যুদ্ধবিমানসহ মোট ১৫ হাজারের বেশি সেনা ওই অঞ্চলে অবস্থান নেয়। আনুষ্ঠানিকভাবে এগুলোকে মাদকবিরোধী অভিযানের অংশ বলা হলেও বাস্তবে এগুলোই ছিল মূল সামরিক প্রস্তুতি।

সূত্র জানায়, স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ—এই চারজনকে কেন্দ্র করে একটি মূল টিম মাসের পর মাস নিয়মিত বৈঠক ও ফোনালাপ চালান এবং প্রায়ই প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করেন।

শুক্রবার গভীর রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জেনারেল কেইন জানান, এই অভিযানে ২০টি ঘাঁটি থেকে ১৫০টির বেশি আকাশযান অংশ নেয়, যার মধ্যে এফ-৩৫, এফ-২২ এবং বি-১ বোমারু বিমান ছিল।

রয়টার্সের তোলা ছবিতে কারাকাসের লা কারলোটা বিমানঘাঁটিতে ভেনেজুয়েলার বিমানবিধ্বংসী ইউনিটের পোড়া সামরিক যান দেখা গেছে।

কারাকাসে স্পেশাল ফোর্সের অভিযান

হামলার আড়ালে ভারী অস্ত্রসহ মার্কিন স্পেশাল ফোর্স কারাকাসে প্রবেশ করে। মাদুরোর আশ্রয়কেন্দ্রে প্রবেশের প্রয়োজনে স্টিলের দরজা কাটার জন্য ব্লোটর্চ পর্যন্ত সঙ্গে নেওয়া হয়।

শুক্রবার রাত ১টার দিকে মার্কিন সেনারা মাদুরোর আবাসিক কমপাউন্ডে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও সেটি উড়তে সক্ষম ছিল। শহরের বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিচু দিয়ে উড়ে যাওয়া একাধিক হেলিকপ্টার দেখা গেছে।

শেষ পর্যন্ত সেনা ও এফবিআই সদস্যরা ‘অত্যন্ত সুরক্ষিত দুর্গ’ হিসেবে পরিচিত ভবনটিতে ঢুকে পড়েন। ট্রাম্পের ভাষায়, ‘যে দরজাগুলো ভাঙার জন্যই বানানো হয়নি, সেগুলোও তারা কয়েক সেকেন্ডে ভেঙে ফেলেন।’

মাদুরো বন্দি

মার্কিন সেনারা ভবনের ভেতরে ঢোকার পর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। ট্রাম্প জানান, মাদুরো একটি সেফ রুমে ঢোকার চেষ্টা করলেও দরজা বন্ধ করতে পারেননি।

অভিযানে কয়েকজন মার্কিন সেনা আহত হলেও কেউ নিহত হননি।

অভিযান শুরু হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন কংগ্রেস সদস্যদের বিষয়টি জানান। তবে অভিযান শুরুর আগে কিছু জানানো হয়নি।

ভেনেজুয়েলার আকাশসীমা ত্যাগ করার সময় মার্কিন বাহিনী একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষে জড়ায়। ভোর ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারগুলো সমুদ্রের ওপর পৌঁছায়। মাদুরো ও তার স্ত্রী তখন সেগুলোর ভেতরেই ছিলেন।

প্রায় সাত ঘণ্টা পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরেকটি পোস্ট দেন। সেখানে চোখ বাঁধা, হাতকড়া পরা অবস্থায় ধূসর ট্রাউজার পরিহিত মাদুরোর একটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ইউএসএস আইও জিমা জাহাজে নিকোলাস মাদুরো।’

সূত্র: রয়টার্স
কেএএ/

টাইমলাইন

  1. ০২:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা
  2. ০১:১৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?
  3. ০৬:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদো
  4. ০৯:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের জেলে কেমন আছেন মাদুরো?
  5. ০৮:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা আক্রমণের পর কিউবাকে হুমকি ট্রাম্পের
  6. ১১:২৫ এএম, ১০ জানুয়ারি ২০২৬ সম্পর্ক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা
  7. ০৯:০৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬ আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
  8. ০৫:৩৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে ইউরোপ?
  9. ০৯:৩৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ইউক্রেনের বদলে ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা রাশিয়ার?
  10. ০৬:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় মেক্সিকো কেন আতঙ্কিত?
  11. ০৫:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন’
  12. ০৩:০৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ মাদুরো ছিলেন সাহসী আর সিলিয়া ফ্লোরেস প্রখর বুদ্ধিমতী
  13. ১১:০০ এএম, ০৭ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা
  14. ০৯:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ দেখে তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন?
  15. ০৯:২০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডে, যে কোনো সময় দখল?
  16. ০৬:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  17. ০৬:২৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
  18. ০৫:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক আইনের কার্যকারিতা কি শেষ হয়ে গেলো?
  19. ০৪:৩১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’
  20. ০৪:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্প গ্রিনল্যান্ডে হাত দিলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না
  21. ০৩:১০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ
  22. ১২:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র
  23. ১১:২০ এএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
  24. ০৯:৪৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
  25. ০৬:৩০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ মাদুরো সরকারের অন্য সদস্যদের কেন ধরতে যায়নি যুক্তরাষ্ট্র?
  26. ০৬:০০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো সোনার দাম
  27. ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  28. ০৩:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের
  29. ০২:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ব্যক্তিগত নিরাপত্তায় কেন বিদেশি রক্ষী রেখেছিলেন মাদুরো?
  30. ০১:৩১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ এরপর কি তবে ইরান?
  31. ০৯:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ শর্তসাপেক্ষে ভেনেজুয়েলার বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রুবিও
  32. ০৮:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় অভিযান চালানো মার্কিন ডেল্টা ফোর্স কেন এত দুর্ধর্ষ
  33. ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ক্যারিবীয় আকাশসীমার নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
  34. ০৬:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ যে কারণে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প
  35. ০৬:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতি নেতানিয়াহুর সমর্থন
  36. ০৬:০৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি মাদুরো: ডেলসি রদ্রিগেজ
  37. ০৫:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
  38. ০৫:১৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ
  39. ০৫:০৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় এখনো প্রভাবশালী মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীরা
  40. ০৪:৪৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল
  41. ০৪:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ
  42. ০৪:১২ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি: যুক্তরাষ্ট্রের সাফাই গাইছে যেসব দেশ
  43. ০৩:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ
  44. ০২:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর স্ত্রীকেও কেন ধরে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র?
  45. ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
  46. ০১:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে কাকে চান ট্রাম্প?
  47. ১২:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের আপত্তি, ভেনেজুয়েলার শাসক হতে পারছেন না নোবেলজয়ী মাচাদো!
  48. ১১:৫৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
  49. ১১:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে
  50. ১১:১৬ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর কাছেই ছিলেন ‘মীর জাফর’, সিআইএকে দিচ্ছিলেন সব তথ্য
  51. ১০:৩৮ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ৪০ জন নিহত: রিপোর্ট
  52. ১০:১৯ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ সাড়ে ৪ ঘণ্টার অভিযানে যেভাবে মাদুরোকে তুলে আনলো যুক্তরাষ্ট্র
  53. ০৯:২৫ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
  54. ০৮:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
  55. ০৮:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প
  56. ১১:০৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ
  57. ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার শাসক কে হবেন, নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র!
  58. ০৯:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন ট্রাম্প
  59. ০৯:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরো কোথায় আছেন, জানালেন ট্রাম্প
  60. ০৯:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
  61. ০৮:১২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের
  62. ০৭:৫৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ভেনেজুয়েলার
  63. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর ‘বিচার’
  64. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ‘সশস্ত্র আগ্রাসন’ বলল রাশিয়া, সংলাপে বসার আহ্বান
  65. ০৬:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
  66. ০৫:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
  67. ০৪:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর
  68. ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান
  69. ০৩:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র
  70. ০৩:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নিন্দা
  71. ০২:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
  72. ০২:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প
  73. ০১:০৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ
  74. ১০:০২ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ভেনেজুয়েলা: মাদুরো