ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।

বিমানঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।

রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া। অন্যদিকে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে।

মাদুরোর হাঁটার ভিডিও প্রকাশ
নিউইয়র্কে পৌঁছানোর পর ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাকে মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) নিউইয়র্ক কার্যালয়ে নেওয়ার সময় ভিডিওটি করা হয়।

সেখানে মাদুরোকে একটি করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তখন তার শরীরে ছিল কালো রঙের একটি হুডি। নীল রঙের যে কার্পেটের ওপর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, সেটার ওপর ‘ডিইএ এনওয়াইডি’ (মাদক নিয়ন্ত্রণ সংস্থা, নিউইয়র্ক বিভাগ) লেখা চোখে পড়ে। হেঁটে যাওয়ার সময় মাদুরোকে কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে ‘শুভ নববর্ষ’ বলতে শোনা যায়। মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয় থেকে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

টিটিএন

টাইমলাইন

  1. ০২:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা
  2. ০১:১৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?
  3. ০৬:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদো
  4. ০৯:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের জেলে কেমন আছেন মাদুরো?
  5. ০৮:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা আক্রমণের পর কিউবাকে হুমকি ট্রাম্পের
  6. ১১:২৫ এএম, ১০ জানুয়ারি ২০২৬ সম্পর্ক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা
  7. ০৯:০৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬ আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
  8. ০৫:৩৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে ইউরোপ?
  9. ০৯:৩৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ইউক্রেনের বদলে ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা রাশিয়ার?
  10. ০৬:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় মেক্সিকো কেন আতঙ্কিত?
  11. ০৫:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন’
  12. ০৩:০৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ মাদুরো ছিলেন সাহসী আর সিলিয়া ফ্লোরেস প্রখর বুদ্ধিমতী
  13. ১১:০০ এএম, ০৭ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা
  14. ০৯:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ দেখে তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন?
  15. ০৯:২০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডে, যে কোনো সময় দখল?
  16. ০৬:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  17. ০৬:২৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
  18. ০৫:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক আইনের কার্যকারিতা কি শেষ হয়ে গেলো?
  19. ০৪:৩১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’
  20. ০৪:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্প গ্রিনল্যান্ডে হাত দিলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না
  21. ০৩:১০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ
  22. ১২:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র
  23. ১১:২০ এএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
  24. ০৯:৪৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
  25. ০৬:৩০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ মাদুরো সরকারের অন্য সদস্যদের কেন ধরতে যায়নি যুক্তরাষ্ট্র?
  26. ০৬:০০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো সোনার দাম
  27. ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  28. ০৩:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের
  29. ০২:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ব্যক্তিগত নিরাপত্তায় কেন বিদেশি রক্ষী রেখেছিলেন মাদুরো?
  30. ০১:৩১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ এরপর কি তবে ইরান?
  31. ০৯:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ শর্তসাপেক্ষে ভেনেজুয়েলার বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রুবিও
  32. ০৮:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় অভিযান চালানো মার্কিন ডেল্টা ফোর্স কেন এত দুর্ধর্ষ
  33. ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ক্যারিবীয় আকাশসীমার নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
  34. ০৬:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ যে কারণে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প
  35. ০৬:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতি নেতানিয়াহুর সমর্থন
  36. ০৬:০৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি মাদুরো: ডেলসি রদ্রিগেজ
  37. ০৫:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
  38. ০৫:১৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ
  39. ০৫:০৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় এখনো প্রভাবশালী মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীরা
  40. ০৪:৪৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল
  41. ০৪:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ
  42. ০৪:১২ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি: যুক্তরাষ্ট্রের সাফাই গাইছে যেসব দেশ
  43. ০৩:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ
  44. ০২:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর স্ত্রীকেও কেন ধরে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র?
  45. ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
  46. ০১:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে কাকে চান ট্রাম্প?
  47. ১২:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের আপত্তি, ভেনেজুয়েলার শাসক হতে পারছেন না নোবেলজয়ী মাচাদো!
  48. ১১:৫৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
  49. ১১:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে
  50. ১১:১৬ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর কাছেই ছিলেন ‘মীর জাফর’, সিআইএকে দিচ্ছিলেন সব তথ্য
  51. ১০:৩৮ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ৪০ জন নিহত: রিপোর্ট
  52. ১০:১৯ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ সাড়ে ৪ ঘণ্টার অভিযানে যেভাবে মাদুরোকে তুলে আনলো যুক্তরাষ্ট্র
  53. ০৯:২৫ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
  54. ০৮:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
  55. ০৮:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প
  56. ১১:০৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ
  57. ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার শাসক কে হবেন, নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র!
  58. ০৯:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন ট্রাম্প
  59. ০৯:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরো কোথায় আছেন, জানালেন ট্রাম্প
  60. ০৯:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
  61. ০৮:১২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের
  62. ০৭:৫৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ভেনেজুয়েলার
  63. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর ‘বিচার’
  64. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ‘সশস্ত্র আগ্রাসন’ বলল রাশিয়া, সংলাপে বসার আহ্বান
  65. ০৬:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
  66. ০৫:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
  67. ০৪:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর
  68. ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান
  69. ০৩:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র
  70. ০৩:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নিন্দা
  71. ০২:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
  72. ০২:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প
  73. ০১:০৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ
  74. ১০:০২ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ভেনেজুয়েলা: মাদুরো