যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ
আন্তর্জাতিক আইনের কার্যকারিতা কি শেষ হয়ে গেলো?
গত শতাব্দীতে দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের একটি কাঠামো গড়ে তুলেছিল দেশগুলো। এর মূল লক্ষ্য ছিল ভবিষ্যতে আর কোনো সর্বগ্রাসী সংঘাত ঠেকানো। তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে সেই বিশ্বব্যবস্থা এখন প্রশ্নের মুখে পড়েছে।
ভেনেজুয়েলা থেকে তুলে আনা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের যে আদালতে হাজির করা হয়, তার কাছেই অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর। এ থেকেই আরও স্পষ্ট হয়ে উঠছে আন্তর্জাতিক আইনব্যবস্থার ভাঙনের আশঙ্কা। বিশ্লেষকদের মতে, ‘শক্তিই আইন’—এই নীতির প্রত্যাবর্তন বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগ সৃষ্টি করছে।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডিকার্লো বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা নির্ভর করে জাতিসংঘ সনদের সব বিধান মেনে চলার বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর অটল অঙ্গীকারের ওপর।
আরও পড়ুন>>
ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের
কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, ‘পতনের দ্বারপ্রান্তে’ কিউবা
মাদুরোকে বন্দি: যুক্তরাষ্ট্রের সাফাই গাইছে যেসব দেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাদুরোকে আটক করা পুরোপুরি আইনসম্মত। ট্রাম্প প্রশাসনের যুক্তি, ভেনেজুয়েলা থেকে পরিচালিত মাদক চক্রগুলোকে ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন তাদের সঙ্গে একটি ‘সশস্ত্র সংঘাতে’ জড়িত।
কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে আনার পর তাদের বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসী ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই অভিযানকে ‘সুনির্দিষ্ট আইন প্রয়োগকারী সামরিক অভিযান’ বলে দাবি করেছেন।
এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা গত মাসে প্রকাশিত হয়েছে। সেখানে পশ্চিম গোলার্ধে ‘যুক্তরাষ্ট্রের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠা’ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ
বিশ্লেষকদের আশঙ্কা, মাদুরোকে আটক করার ঘটনা ভবিষ্যতে আরও সামরিক হস্তক্ষেপের দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। রোববার সন্ধ্যায় ট্রাম্প ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়া এবং দেশটির বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও কড়া ভাষায় আক্রমণ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, কলম্বিয়া ‘একজন অসুস্থ মানুষ দিয়ে পরিচালিত, যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে।’ গত অক্টোবরে ট্রাম্প প্রশাসন পেত্রো, তার পরিবার এবং সরকারের একজন সদস্যের বিরুদ্ধে বৈশ্বিক মাদক বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে। কলম্বিয়াকে বিশ্বের কোকেন বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়।
চীন থেকে মেক্সিকো পর্যন্ত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিশ্লেষকরা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের নিন্দা জানিয়েছেন। অনেকের মতে, এই পদক্ষেপ বৈশ্বিক আইনি শৃঙ্খলা আরও দুর্বল করবে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, মাদুরোকে আটক করার ঘটনা আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি—বলপ্রয়োগ না করার নীতির পরিপন্থি। তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এ ধরনের আচরণ বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।
ইউক্রেন, গ্রিনল্যান্ড ও তাইওয়ান ইস্যুতে প্রভাব
ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপ এরই মধ্যে রাশিয়ার আগ্রাসনের চাপ সামলাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, মাদুরোকে আটক করার অভিযান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘আইনহীনতার যুগে প্রত্যাবর্তন’।
গ্রিনল্যান্ড নিয়েও উদ্বেগ বেড়েছে। ট্রাম্প সম্প্রতি ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটির কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন পাল্টা বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড সংযুক্ত করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
এদিকে, মাদুরোকে আটক করার ঘটনা চীনের পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য নজির হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, বেইজিং সরাসরি সামরিক অভিযানের পরিবর্তে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশলই অনুসরণ করবে। চীন তাইওয়ানকে তার স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে মনে করে।
মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রতিক্রিয়া
গাজায় ইসরায়েলের অভিযানের সময়ও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ট্রাম্প এরই মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০২৫ সালের জুনে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি তিনি ইরানকে সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ হামলা’ বলে নিন্দা জানিয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক নিয়ে দ্বিধায় রয়েছে। এক বিবৃতিতে ইইউ বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি অবশ্যই মানতে হবে। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মন্তব্য করেছেন, আন্তর্জাতিক আইন অনেক পরাশক্তির সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে না—এটি বাস্তব সত্য।
বিশ্লেষকদের মতে, মাদুরোকে আটক করার ঘটনা শুধু লাতিন আমেরিকার রাজনীতিতেই নয়, বরং পুরো বিশ্বে আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলার ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে।
সূত্র: এপি
কেএএ/
টাইমলাইন
- ০২:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা
- ০১:১৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?
- ০৬:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদো
- ০৯:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের জেলে কেমন আছেন মাদুরো?
- ০৮:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা আক্রমণের পর কিউবাকে হুমকি ট্রাম্পের
- ১১:২৫ এএম, ১০ জানুয়ারি ২০২৬ সম্পর্ক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা
- ০৯:০৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬ আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
- ০৫:৩৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে ইউরোপ?
- ০৯:৩৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ইউক্রেনের বদলে ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা রাশিয়ার?
- ০৬:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় মেক্সিকো কেন আতঙ্কিত?
- ০৫:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন’
- ০৩:০৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ মাদুরো ছিলেন সাহসী আর সিলিয়া ফ্লোরেস প্রখর বুদ্ধিমতী
- ১১:০০ এএম, ০৭ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা
- ০৯:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ দেখে তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন?
- ০৯:২০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডে, যে কোনো সময় দখল?
- ০৬:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
- ০৬:২৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
- ০৫:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক আইনের কার্যকারিতা কি শেষ হয়ে গেলো?
- ০৪:৩১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’
- ০৪:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্প গ্রিনল্যান্ডে হাত দিলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না
- ০৩:১০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ
- ১২:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র
- ১১:২০ এএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
- ০৯:৪৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
- ০৬:৩০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ মাদুরো সরকারের অন্য সদস্যদের কেন ধরতে যায়নি যুক্তরাষ্ট্র?
- ০৬:০০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো সোনার দাম
- ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
- ০৩:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের
- ০২:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ব্যক্তিগত নিরাপত্তায় কেন বিদেশি রক্ষী রেখেছিলেন মাদুরো?
- ০১:৩১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ এরপর কি তবে ইরান?
- ০৯:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ শর্তসাপেক্ষে ভেনেজুয়েলার বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রুবিও
- ০৮:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় অভিযান চালানো মার্কিন ডেল্টা ফোর্স কেন এত দুর্ধর্ষ
- ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ক্যারিবীয় আকাশসীমার নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
- ০৬:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ যে কারণে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প
- ০৬:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতি নেতানিয়াহুর সমর্থন
- ০৬:০৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি মাদুরো: ডেলসি রদ্রিগেজ
- ০৫:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
- ০৫:১৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ
- ০৫:০৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় এখনো প্রভাবশালী মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীরা
- ০৪:৪৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল
- ০৪:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ
- ০৪:১২ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি: যুক্তরাষ্ট্রের সাফাই গাইছে যেসব দেশ
- ০৩:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ
- ০২:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর স্ত্রীকেও কেন ধরে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র?
- ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- ০১:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে কাকে চান ট্রাম্প?
- ১২:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের আপত্তি, ভেনেজুয়েলার শাসক হতে পারছেন না নোবেলজয়ী মাচাদো!
- ১১:৫৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
- ১১:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে
- ১১:১৬ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর কাছেই ছিলেন ‘মীর জাফর’, সিআইএকে দিচ্ছিলেন সব তথ্য
- ১০:৩৮ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ৪০ জন নিহত: রিপোর্ট
- ১০:১৯ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ সাড়ে ৪ ঘণ্টার অভিযানে যেভাবে মাদুরোকে তুলে আনলো যুক্তরাষ্ট্র
- ০৯:২৫ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
- ০৮:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
- ০৮:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প
- ১১:০৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ
- ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার শাসক কে হবেন, নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র!
- ০৯:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন ট্রাম্প
- ০৯:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরো কোথায় আছেন, জানালেন ট্রাম্প
- ০৯:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
- ০৮:১২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের
- ০৭:৫৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ভেনেজুয়েলার
- ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর ‘বিচার’
- ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ‘সশস্ত্র আগ্রাসন’ বলল রাশিয়া, সংলাপে বসার আহ্বান
- ০৬:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
- ০৫:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
- ০৪:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর
- ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান
- ০৩:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র
- ০৩:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নিন্দা
- ০২:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
- ০২:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প
- ০১:০৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ
- ১০:০২ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ভেনেজুয়েলা: মাদুরো