ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি মাদুরো: ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে নিয়োগ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দায়িত্ব নেওয়ার আগে তিনি বলেন, এখানে কেবল একজনই প্রেসিডেন্ট আছেন, তিনি হলেন নিকোলাস মাদুরো।

তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার ওপর একটি ‘অভূতপূর্ব’ সামরিক আগ্রাসন চালানোর অভিযোগ তোলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী লেডি সিলিয়া ফ্লোরেসকে ‘অবৈধভাবে অপহরণ’ করা হয়েছে বলেও দাবি করেন ডেলসি রদ্রিগেজ।

শনিবার (৩ জানুয়ারি) সিনিয়র সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় প্রতিরক্ষা পরিষদের (ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল) এক জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলেসুর এ তথ্য জানিয়েছে।

ডেলসি রদ্রিগেজ বলেন, এই সামরিক অভিযানের প্রকৃত লক্ষ্য হলো ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন ঘটানো। তার দাবি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির জ্বালানি, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানান।

জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে ডেলসি রদ্রিগেজ নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানান। পাশাপাশি ভেনেজুয়েলার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নাগরিক নিরাপত্তা সংস্থা এবং জাতীয় শক্তিকে সক্রিয় করার ঘোষণাও দেন তিনি।

ডেলসি রদ্রিগেজ জানান, প্রেসিডেন্ট মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে ভেনেজুয়েলার জনগণ রাজপথে নেমে এসেছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী (এফএএনবি) ও বলিভারিয়ান মিলিশিয়া সক্রিয় করার জন্য প্রেসিডেন্ট মাদুরোর আগের আহ্বানের পর ভেনেজুয়েলার জনগণ রাস্তায় নেমেছে।

তিনি আন্তর্জাতিক সমর্থনের কথাও তুলে ধরেন। ডেলসি রদ্রিগেজ বলেন, চীন, রাশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে আন্তর্জাতিক সম্প্রদায় একত্রিত হয়ে আওয়াজ তুলেছে। তার মতে, এই হামলা বিশ্ব সরকারের জন্য নাড়া দেওয়ার মতো ঘটনা। তিনি এটিকে একটি ‘জায়নবাদী রঙে রঞ্জিত’ ও ‘চরম লজ্জাজনক’ আক্রমণ হিসেবে বর্ণনা করেন।

ডেলসি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন জাতিসংঘ সনদের ১ ও ২ নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। অথচ প্রেসিডেন্ট মাদুরো মার্কিন জনগণের প্রতি বন্ধুত্ব, সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ভিত্তিতে কূটনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় যোগাযোগের পথ উন্মুক্ত করার চেষ্টা করেছিলেন।

এই নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে, অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ডেলসি রদ্রিগেজ। আদালতের আদেশে বলা হয়, নিকোলাস মাদুরো বর্তমানে দায়িত্ব পালনে ‘বাস্তব ও সাময়িকভাবে অক্ষম’। রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা ও দেশ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ ডিসেম্বর) রাতে এ আদেশ জারি করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা ও জাতীয় নিরাপত্তার সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সব ক্ষমতা, দায়িত্ব ও এখতিয়ার গ্রহণ ও কার্যকর করবেন।

সূত্র: তেলেসুর

এসএএইচ

টাইমলাইন

  1. ০২:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা
  2. ০১:১৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?
  3. ০৬:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদো
  4. ০৯:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের জেলে কেমন আছেন মাদুরো?
  5. ০৮:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা আক্রমণের পর কিউবাকে হুমকি ট্রাম্পের
  6. ১১:২৫ এএম, ১০ জানুয়ারি ২০২৬ সম্পর্ক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা
  7. ০৯:০৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬ আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
  8. ০৫:৩৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে ইউরোপ?
  9. ০৯:৩৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ইউক্রেনের বদলে ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা রাশিয়ার?
  10. ০৬:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় মেক্সিকো কেন আতঙ্কিত?
  11. ০৫:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন’
  12. ০৩:০৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ মাদুরো ছিলেন সাহসী আর সিলিয়া ফ্লোরেস প্রখর বুদ্ধিমতী
  13. ১১:০০ এএম, ০৭ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা
  14. ০৯:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ দেখে তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন?
  15. ০৯:২০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডে, যে কোনো সময় দখল?
  16. ০৬:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  17. ০৬:২৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
  18. ০৫:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক আইনের কার্যকারিতা কি শেষ হয়ে গেলো?
  19. ০৪:৩১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’
  20. ০৪:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্প গ্রিনল্যান্ডে হাত দিলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না
  21. ০৩:১০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ
  22. ১২:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র
  23. ১১:২০ এএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
  24. ০৯:৪৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
  25. ০৬:৩০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ মাদুরো সরকারের অন্য সদস্যদের কেন ধরতে যায়নি যুক্তরাষ্ট্র?
  26. ০৬:০০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো সোনার দাম
  27. ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  28. ০৩:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের
  29. ০২:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ব্যক্তিগত নিরাপত্তায় কেন বিদেশি রক্ষী রেখেছিলেন মাদুরো?
  30. ০১:৩১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ এরপর কি তবে ইরান?
  31. ০৯:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ শর্তসাপেক্ষে ভেনেজুয়েলার বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রুবিও
  32. ০৮:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় অভিযান চালানো মার্কিন ডেল্টা ফোর্স কেন এত দুর্ধর্ষ
  33. ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ক্যারিবীয় আকাশসীমার নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
  34. ০৬:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ যে কারণে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প
  35. ০৬:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতি নেতানিয়াহুর সমর্থন
  36. ০৬:০৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি মাদুরো: ডেলসি রদ্রিগেজ
  37. ০৫:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
  38. ০৫:১৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ
  39. ০৫:০৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় এখনো প্রভাবশালী মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীরা
  40. ০৪:৪৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল
  41. ০৪:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ
  42. ০৪:১২ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি: যুক্তরাষ্ট্রের সাফাই গাইছে যেসব দেশ
  43. ০৩:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ
  44. ০২:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর স্ত্রীকেও কেন ধরে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র?
  45. ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
  46. ০১:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে কাকে চান ট্রাম্প?
  47. ১২:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের আপত্তি, ভেনেজুয়েলার শাসক হতে পারছেন না নোবেলজয়ী মাচাদো!
  48. ১১:৫৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
  49. ১১:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে
  50. ১১:১৬ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর কাছেই ছিলেন ‘মীর জাফর’, সিআইএকে দিচ্ছিলেন সব তথ্য
  51. ১০:৩৮ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ৪০ জন নিহত: রিপোর্ট
  52. ১০:১৯ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ সাড়ে ৪ ঘণ্টার অভিযানে যেভাবে মাদুরোকে তুলে আনলো যুক্তরাষ্ট্র
  53. ০৯:২৫ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
  54. ০৮:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
  55. ০৮:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প
  56. ১১:০৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ
  57. ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার শাসক কে হবেন, নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র!
  58. ০৯:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন ট্রাম্প
  59. ০৯:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরো কোথায় আছেন, জানালেন ট্রাম্প
  60. ০৯:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
  61. ০৮:১২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের
  62. ০৭:৫৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ভেনেজুয়েলার
  63. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর ‘বিচার’
  64. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ‘সশস্ত্র আগ্রাসন’ বলল রাশিয়া, সংলাপে বসার আহ্বান
  65. ০৬:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
  66. ০৫:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
  67. ০৪:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর
  68. ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান
  69. ০৩:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র
  70. ০৩:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নিন্দা
  71. ০২:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
  72. ০২:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প
  73. ০১:০৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ
  74. ১০:০২ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ভেনেজুয়েলা: মাদুরো