ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ইফতারে বাড়তি চমক লাচ্ছা সেমাইয়ের পিঠা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ০২ মার্চ ২০২৬

সারাদিনের রোজার পর ইফতারের টেবিলে চাই একটু ভিন্ন স্বাদ, একটু বাড়তি চমক। প্রতিদিনের ছোলা-পেঁয়াজু বা বেগুনির ভিড়ে যদি থাকে নতুন কিছু, তাহলে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর সেই নতুনত্ব আনতেই হতে পারে লাচ্ছা সেমাইয়ের পিঠা। মচমচে আর নরমের দারুণ মেলবন্ধন, মিষ্টি স্বাদের মনকাড়া এক আয়োজন। রইলো রেসিপি-

উপকরণ

  • লাচ্ছা সেমাই ১ প্যাকেট
  • নারিকেল আধা কাপ
  • চিনি স্বাদমতো
  • গুঁড়া দুধ ২ টেবিল চামচ
  • ডিম ২টি
  • এলাচ গুঁড়ো অল্প
  • লবণ স্বাদমতো
  • তেল ভাজার জন্য

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি পাত্রে লাচ্ছা সেমাইগুলো দিয়ে তাতে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো শেষে পছন্দের আকৃতিতে পিঠা বানিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে অল্প আঁচে পিঠাগুলো বাদামি করে ভেজে তুলুন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের লাচ্ছা সেমাইয়ের পিঠা। এবার পরিবারের সবাইকে নিয়ে ইফতারে উপভোগ করুন মজার এই পিঠা।

জেএস/

আরও পড়ুন