ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ইফতারে রাখুন পুষ্টিকর তোকমা শরবত

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৫ মার্চ ২০২৬

রোজার ইফতারে তৃষ্ণা মেটানো এবং শরীরকে সতেজ রাখা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে রুচি আর স্বাদের সঙ্গে শরীরকে ঠান্ডা রাখার এক চমৎকার সমাধান হতে পারে রুহ আফজা ও তোকমা শরবত। মিষ্টি এবং হালকা ফ্লেভারে ভরা এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং ইফতারের মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে। রইলো রেসিপি-

উপকরণ

  • রুহ আফজা সিরাপ ২-৩ চা চামচ
  • ভেজানো তোকমা দানা ১ চা চামচ
  • ঠান্ডা পানি বা দুধ ১ গ্লাস
  • লেবুর রস স্বাদমতো
  • বরফ কুচি প্রয়োজনমতো
  • চিনি (ঐচ্ছিক)

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

এই শরবত বানানো যায় খুব সহজে। প্রথমে তোকমা দানা ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি গ্লাসে ঠান্ডা পানি বা দুধ নিন। এর মধ্যে ২-৩ চা চামচ রুহ আফজা সিরাপ ভালোভাবে মিশিয়ে নিন। এবার ভেজানো তোকমা দানা ও লেবুর রস দিয়ে দিন আবারও ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে পরিবেশন করুন বরফ কুচি দিয়ে।

জেএস/

আরও পড়ুন