ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

গাবতলী বাস টার্মিনাল

যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই দেশজুড়ে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে সোমবার শেষ হয়েছে সরকারি ও আধা সরকারি অফিস-আদালতের কার্যদিবস। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী।

তবে চাহিদা অনুযায়ী যাত্রী পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। যাত্রী সংকটে ভুগছে বাস টার্মিনাল। ফলে হাঁক-ডাক ছেড়ে যাত্রী খুঁজতেই ব্যস্ত সময় পার করছেন দূরপাল্লার পরিবহন সংশ্লিষ্টরা।

পরিবহন শ্রমিকদের ভাষ্য, অধিকাংশ যাত্রী ট্রেন ও পদ্মা সেতু ব্যবহার করছেন। ফলে ঢাকা থেকে বের হওয়ার একাধিক রুট ও মাধ্যম ব্যবহারের কারণে গাবতলী বাস টার্মিনালে দেখা দিয়েছে যাত্রী সংকট।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের উপচেপড়া ভিড়। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো। কোন কোন কাউন্টারের সামনে গাড়ির অপেক্ষায় কাউন্টারে বসে অবসর সময় কাটাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। কেউ কেউ আবার কাউন্টারগুলোতে গন্তব্যের টিকিট খুঁজতে ব্যাস্ত সময় পার করছেন।

এদিকে, কাউন্টারে দ্বায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁক-ডাক ছেড়ে যাত্রী খুঁজছেন। এছাড়াও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের গাবতলী বাস টার্মিনালকেন্দ্রিক সড়কে যানজট মুক্তে কাজ করতে দেখা গেছে। একই সঙ্গে টার্মিনালে র‍্যাব ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি করতে দেখা গেছে।

জে আর পরিবহনের কাউন্টার মাস্টার মাঝহারুল ইসলাম বলেন, ব্যাবসা নেই, যাত্রী কম। গত দুইদিন আগেও গাড়ি ছেড়ে কোনরকম খরচের টাকা উঠেছে। তুলনামূলক যাত্রী সংকট।

যাত্রী সংকটের কারণ জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সাইড দিয়ে মানুষ যাতায়াত করছে। ট্রেনে যাচ্ছে বেশি মানুষ। তাছাড়া পদ্মা সেতু হওয়ার পর এই রুটে যাত্রী কম।

নদীয়া ডিলাক্স পরিবহনের কাউন্টার মাস্টার মো. সবুজ বলেন, যাত্রীর খুব খারাপ অবস্থা। গাড়ি ছাড়তে পারছি না। অধিকাংশ গাড়িতেই সিট ফাঁকা। ব্যবসা নেই এবার। অধিকাংশ মানুষ পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে। কি করবে ঢাকার মধ্যে পার হয়ে গাবতলী কাউন্টারে আসতেই ২/৩ ঘণ্টা সময় লেগে যায়। তার থেকে মানুষ এখন যাত্রাবাড়ী থেকে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে।

তিনি বলেন, যাত্রী না থাকায় গাবতলী থেকে মাত্র একটা গাড়ি ছেড়ে গেছে। মাত্র ২৫টা আসন বিক্রি করতে পেরেছি।

রাবেয়া পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, যাত্রী নেই। আবার গাড়িও নেই। সকাল থেকে মাত্র ৫ টা গাড়ি ছেড়ে গেছে। সকালে কিছু যাত্রী ছিল। কাউন্টার এখন ফাঁকা। স্টাফরা ঝিমাচ্ছে।

তিনি বলেন, কি করবো বলেন দুই একজন যাত্রী আসছে কিন্তু টিকিট দিতে পারছি না। গাড়িগুলো পাম্পে তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রী আসলেও গাড়ি কখন তেল নিয়ে আসবে জানি না। তাই যাত্রীদের টিকিট দিতে পারছি না।

তিনি আরও বলেন, সরকার বলছে তেলের অভাব নেই। অথচ পাম্পে গিয়ে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। একজন গাড়ির হেলপার একটা ট্রিপ নিয়ে এসে আবার ব্যাক যায়। সারা দিনে বেতন পায় ৪০০ টাকা। ট্রিপই যদি না পাই তাহলে তারা কীভাবে চলবে।

মাগুরার যাত্রী লিমন বলেন, কাউন্টারে এসেই টিকিট পেয়েছি। টিকিট পেতে কোনো ঝামেলা হয়নি।

দিনাজপুরের যাত্রী আসাদুল বলেন, কাউন্টারে এসেছি একটু আগে। এখন টিকিট কাটিনি। কয়েকটা কাউন্টারে খোঁজ নিলাম বললো টিকিট আছে। আমার সঙ্গে আরেকজন আছে। সে আসছে, আসলে টিকিট কাটবো।

তিনি বলেন, আগে ঈদের সময় দুই-তিনদিন আগে কাউন্টারে এসেও টিকিট পেতাম না। আর এখন কাউন্টারে আসলেই টিকিট পাওয়া যায়। আগের মতো টিকিট পেতে সেই ভোগান্তিটা নেই।

নাটোরের যাত্রী মো. ইমরান বলেন, আজ বাড়ি যাবো। কাউন্টারে এসে টিকিট পাবো কি না এই জন্য গতকাল সন্ধায় এসে টিকিট কেটেছি। কিন্তু আজ এসে দেখছি কাউন্টার থেকে ডেকে ডেকে টিকিট বিক্রি করছে। যাত্রীর চাপ অনেক কম।

এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুদিন করে মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সে হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচদিন ঈদের ছুটি আগে থেকেই মোটামুটি নিশ্চিত ছিল।

তবে ঈদের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। এরপর ঈদের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে মাঝখানে একদিন (১৮ মার্চ) অফিস খোলা। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে টানা সাত দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এখন ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ মার্চ, সরকারি চাকরিজীবীরা ছুটি কাটাবেন ২৩ মার্চ পর্যন্ত।

কেআর/এসএনআর

টাইমলাইন

  1. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  2. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  3. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  4. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  5. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  6. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  7. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  8. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  9. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  10. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  11. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  12. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  13. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  14. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  15. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  16. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  17. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  18. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  19. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  20. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  21. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  22. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  23. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  24. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  25. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  26. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  27. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  28. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  29. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  30. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  31. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  32. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  33. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  34. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  35. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  36. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা