সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হলেন মুজাহিদের স্বজনরা
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়েছেন তার স্বজনরা।
শনিবার রাত সোয়া ১১টায় কারাগারে প্রবেশ করে এক ঘণ্টা অবস্থান শেষে সোয়া ১২টায় বের হন তারা।
এর আগে শনিবার রাত ৯টা ৫ মিনিটে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা কারাগারে এসে পৌঁছেছেন। সাক্ষাৎ করতে আসা স্বজনদের মধ্যে ছিলেন-মুজাহিদের স্ত্রী, দুই ছেলে, ছেলের বউ, নাতি ও এক ভাই।
এসএ/জেইউ/এআর/এফএইচ/একে/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা