মাহবুব কবীর মিলনের পোস্ট
‘আকাশ থেকে ঝাঁপিয়ে পড়া আর বিনিয়োগ ঝাঁপিয়ে পড়া এক নয়’
সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন, ফাইল ছবি
‘আকাশ থেকে ঝাঁপিয়ে পড়া আর বিনিয়োগ ঝাঁপিয়ে পড়া এক নয়’ বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।
মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘আকাশ থেকে ঝাঁপিয়ে পড়া আর বিনিয়োগ ঝাঁপিয়ে পড়া এক নয়। বিদেশিরা কেন আমাদের এখানে না এসে ব্যর্থ রাষ্ট্র মায়ানমারে চলে যায়, কেন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড চলে যায়? এ প্রশ্নের উত্তর যতদিন পাওয়া না যাবে; ততদিন আমাদের বিদেশি বিনিয়োগ ফাঁপা বেলুন হয়েই থাকবে।’
তিনি লিখেছেন, ‘শুধু মনে রাখতে হবে জাতি হিসেবে আমরা বর্বর, পিশাচ, ইতর, নীচ, লম্পট, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, জালিয়াত, প্রতারক, উচ্ছৃঙ্খল এবং অমানুষ এবং শতভাগ খাদ্যে ভেজালকারী। কাজেই কেউ সহজে এই পথে পা বাড়াবে না।’
সবশেষে তিনি একবাক্যে লিখেছেন, ‘উত্তর দিয়েই দিলাম।’ একই সঙ্গে কমেন্ট বক্সে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিংক যুক্ত করেছেন তিনি।
এসইউ