বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬
ছবি-সংগৃহীত

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) সভাপতি হিসেবে মাই টিভির প্ল্যানিং এডিটর ও প্রধান প্রতিবেদক মাহবুব সৈকত এবং সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবীর রুপল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সোমবার (১৬ মার্চ) ঢাকার বিটিএমসি ভবনের রেইনি রুফ রেস্টুরেন্টে বিডিজেএর দ্বিবার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সেখানে ইফতার মাহফিলও হয়।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজেএর উপদেষ্টা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সদস্য ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু।

jagonews24

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিডিজেএর কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির প্রধান বার্তা সম্পাদক ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, সহ-সভাপতি বাংলা ভিশনের প্রধান চিত্র সাংবাদিক কে জেড সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির বার্তা সম্পাদক মাহবুব জুয়েল, যুগ্ম সম্পাদক বাংলা অ্যাফেয়ার-এর সিনিয়র সাংবাদিক রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক বুরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক এ দিন-এর বিশেষ প্রতিনিধি ইউসুফ বাচ্চু, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সময় টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক মিজানুর রহমান মিন্টু। 

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- বিডিজেএর সাবেক সভাপতি, চ্যানেল আই-এর ডেপুটি প্ল্যানিং এডিটর তারিকুল ইসলাম মাসুম, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মিজান সবুজ, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল, ইন্ডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিব মাহমুদ শাহ, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজিয়া আফরিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

আরএমএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।