প্রেসক্লাবে ফখরুল : বিএফইউজের অবস্থান কর্মসূচি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসক্লাব থেকে বের না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সদস্যরা। এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বিএফইউজে’র প্রাক্তণ সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তারা সংবাদ সম্মেলন করে আধাঘণ্টা সময় বেধে দিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকে সময় বেধে দেন। দুপুর ২টার মধ্যে বের না করলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে বলে জানান। পরে তারা এই অবস্থান কর্মসুচি ঘোষণা করে।
এ সময় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রেসক্লাব কোনো রাজনৈতিক নের্তৃত্বের অবস্থানের স্থান নয়। মির্জা ফখরুল তাদের নেতা-কর্মীদের নিয়ে এখানে অবস্থান কোনো সাংবাদিক সমাজ মেনে নেবে না। এটি প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী।
তিনি বলেন, প্রেসক্লাবের কিছু সদস্য তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। এতে প্রেসক্লাবের মর্যাদা খুণ্ন হয়েছে। তাই প্রেসক্লাবের ম্যানেজিং কমিটিকে বার বার অনুরোধ করেছি। প্রেসক্লাবটিকে রাজনৈতিকদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দিবেন না। তারা এখানে অতিথি হিসেবে আসতে পারে কিন্তু রাজনৈতিক আস্তানা বানাতে পারেন না।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যারা স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে এখানকার ম্যানেজিং কমিটি কোনো ব্যবস্থা নেননি। তাই বর্তমান ম্যানেজিং কমিটিকে আবারো আহবান জানান তিনি।
বহিরাগতদের বের করে দেওয়ার দাবি করে তিনি বলেন, আমরা দেখতে চাই অবিলম্বে প্রেসক্লাবটিকে বহিরাগত মুক্ত করে ক্লাবের মর্যাদা, গঠনতন্ত্র এবং সদস্যদের নিরাপত্তার নিশ্চিত করা হোক।
এসম আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহ্সান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, শাবান মাহমুদসহ বিএফইউজে’র (একাংশের) সদস্যরা।