ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি ইলিয়াস সম্পাদক রিনভী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০০ এএম, ০৯ মে ২০২৬
ডিইউএমসিজেএএ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচিত সদস্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইলিয়াস খান সভাপতি ও শাহনাজ শারমিন রিনভী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৮ মে) দিবাগত মধ্যরাতে ভোট গণনা শেষে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এ এম মাহফুজুর রহমান। এসময় অন্য নির্বাচন কমিশনারদের মধ্যে জাহিদ নেওয়াজ খান জুয়েল, দৌলত আক্তার মালা ও আঙ্গুর নাহার মন্টি উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এম কামাল উদ্দিন জসিম পেয়েছেন ১২৬ ভোট এবং ফিরোজ চৌধুরী পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান (রবিন), মো. নুরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার ও শাহেদ আলম। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩৪০, ৩২২, ২৮৯, ২৩৩ ও ২০৯।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাকিল হাসান, জেসমিন জাহান মুন ও মাজেদুল হাসান পায়েল। তারা পেয়েছেন যথাক্রমে ৩২৫, ২৬৫ ও ১৯৭ ভোট। অপর প্রার্থী নাদিয়া শারমিন পেয়েছেন ১৯১ ভোট।

সহকারী অর্থ সম্পাদক পদে লিংকন এম এ লুৎফর রহমান সরকার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বদিউল হাসান পেয়েছেন ৯৯ ভোট।

কল্যাণ সম্পাদক পদে তারেক হাসান নির্ভর ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মুহাম্মদ সায়েদুর রহমান পেয়েছেন ৬০ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে মহিউদ্দিন মুরশিদ মাহী ২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. তাবিব ই নূর পেয়েছেন ১৩৫ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন ৩২৫ ভোট। এছাড়া নির্বাচিত অন্যরা হলেন— হাসান উল্লাহ খান (রানা হাসান), এমডি আনোয়ার হোসাইন মজুমদার, শারমিন ইফতা শামস টুলি, আলী আসিফ শাওন, ইসরাত জাহান শোভা, নাজমা বিনতে আলমগীর, শওকত এম ওবায়েদ হাসান রুকুন, মুহাম্মদ রেজাউল করিম শামীম এবং তৌফিক মাহমুদ।

এদিকে সাংস্কৃতিক সম্পাদক, গবেষণা ও সেমিনার সম্পাদক, যোগাযোগ সম্পাদক, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহকারী সাংগঠনিক সম্পাদক ও প্রকাশনা সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এমইউ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।