বাসসের সিএনই মানিকুল আজাদের মা জোবেদা বেগম মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ পিএম, ০২ মে ২০২৬
জোবেদা বেগম, ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সংবাদ সম্পাদক (সিএনই) মানিকুল আজাদের মা জোবেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলার বাজার দেহা গ্রামের কবরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

প্রত্যন্ত গ্রামে বসবাস করলেও জোবেদা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন। তাদের উচ্চশিক্ষা অর্জন ও জনগণের কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে পারিবারিক সূত্র জানায়।

জোবেদা বেগমের মৃত্যুতে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।