গণমাধ্যমই পারে জনগণের দোরগোড়ায় বিজ্ঞান পৌঁছে দিতে : ড. আরেফিন


প্রকাশিত: ১২:১১ পিএম, ২৮ মার্চ ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজ্ঞানীদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সহিংসতামুক্ত স্থিতিশীল বাংলাদেশ গঠনে ১৬ কোটি মানুষের সাথে বিজ্ঞানীদের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞানকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে গণমাধ্যম।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত বাংলাদেশ এসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়ো-টেকনোলজি (বিএপিটিসিএন্ডবি)আয়োজিত ‘এ্যাদুয়েল প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়ো-টেকনোলজি’ শীর্ষক এক কনফারেন্সে উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপাচার্য উদ্ভিদবিজ্ঞানী ও জৈব প্রযুক্তিবিদদের জৈবনিরাপত্তা সৃষ্টির জন্য তাদের মেধা ও গবেষণা কার্যক্রমকে মানুষের কল্যাণে নিয়োজিত করার প্রতিও গুরুত্বারোপ করেন।

বিএপিটিএন্ডবি-এর সভাপতি অধ্যাপক ড. এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।