সাংবাদিক কাঞ্চন বড়ুয়া আর নেই
সাপ্তাহিক পত্রিকা `আজকের সূর্যদয়`র বিশেষ প্রতিনিধি সাংবাদিক কাঞ্চন বড়ুয়া আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় আমেরিকার বোস্টন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাঞ্চন বড়ুয়ার মরদেহ আমেরিকার বোস্টনে এক সপ্তাহ সংরক্ষণ করে রাখা হয়েছিলো। সেখানে নানা ধর্মীয় আয়োজন সম্পাদনের পর আগামী বৃহস্পতিবার বিশাল আয়োজনে বোস্টন বাঙালি কমিউনিটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার ছোটভাই রাজু বড়ুয়া। এছাড়া আগামী বুধবার গ্রামের বাড়ি ফটিকছড়ির জাহানপুরে প্রয়াতের সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
তাঁর অকাল মৃত্যুতে ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো. শহীদুল আলম, সাধারণ সম্পাক এস এম আক্কাছ উদ্দিন, সাংবাদিক এম এস আকাশ, আবু মুছা জীবন, আবদুস সাত্তার গভীর শোক প্রকাশ করেছেন।
জীবন মুছা/এআরএ/পিআর