সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) উপদেষ্টা পরিষদ সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল আর নেই।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ২টায় তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সিনিয়র সাংবাদিক শামসুল আলম বেলালের মৃত্যুতে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
সোমবার এক শোক বার্তায় সংগঠনের সদস্যদের পক্ষে কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তারা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শামসুল আলম বেলালের মতো একজন প্রথিতযশা সাংবাদিককে হারিয়ে এদেশের গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হলো, যা আর কখনো পূরণ হওয়ার নয়।
এসইউজে/এমআরআর/এমএস