সাংবাদিক কামালের বাবার ইন্তেকাল


প্রকাশিত: ০৬:১৫ এএম, ০২ মে ২০১৬

জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লা কণ্ঠ’র সম্পাদক মো. কামাল উদ্দিনের বাবা বিশিষ্ট সমাজসেবী মো. শফিকুল ইসলাম (৫৫) সোমবার বেলা ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে জেলার দেবিদ্বার উপজেলার জগন্নাথপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, সাংবাদিক কামাল উদ্দিনের বাবার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, সাবেক মন্ত্রী অ্যাড. আবদুল মতিন খসরু এমপি, সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী, মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ও দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।