শেখ হাসিনাকে সশরীরে হাজির করে বিচার দেখতে চায় দেশের মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে সশরীরে দেশে এনে বিচার করা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চায়। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে স্পষ্ট হয়েছে তিনি কি ধরনের অপরাধ করেছেন। সেখানে বলা হয়েছে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। মানবাধিকার কমিশন ও অন্যান্য মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে। খোদ ভারতের একটু জরিপে দেখা গেছে অধিকাংশ ভারতীয় মানুষ তাকে সে দেশে রাখতে চায় না।

শফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টের পর তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক চাপ বাড়বে। সরকার অব্যাহতভাবে তাকে ফিরিয়ে আনতে তৎপরতা চালিয়ে যাবে।

এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।