পল্টনে যাত্রীবাহি বাসে আগুন


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৪

রাজধানীর পুরানা পল্টনে সচিবালয়ের একটি স্টাফ বাসে (ঢাকা মেট্রো স- ১১-০১০১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টন মোড়ের বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) অফিসের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে  কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল শনিবার ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।