জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন তিনি।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, দেশের অসহায় ও অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইনি সেবা দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালনা করা হয়।
কেএইচ/এমআইএইচএস