দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন ১৯ জানুয়ারি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৯ জানুয়ারি বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদভবনের সংসদকক্ষে দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন আহ্বান করেছেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।