সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার ১৫৯৮

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রতীকী ছবি

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও এক হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এক হাজার ১০৪ জন।

রোববার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

এআইজি শাহাদাত বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ১০৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৯৪ জন। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৫৯৮ জনকে।

অভিযানে জব্দ করা হয় চারটি ওয়ানশুটার গান, একটি এলজি, চারটি বার্মিচ চাকু, তিন রাউন্ড গুলি ও দুই রাউন্ড কার্তুজ।

কেআর/একিউএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।