আক্ষেপ চিফ হুইপের

ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
একুশে টিভির ২৭ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম

যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা সংবাদমাধ্যমের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এসময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধের সংবাদ মিডিয়ায় প্রচারিত হলেও তেলের দুটি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় থাকার সংবাদটি প্রচার পায়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) একুশে টিভির ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

আরও পড়ুন
গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী 
২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ বলেন, বিগত সরকারের সময়ে বাক স্বাধীনতা ছিল না। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, এরকম কঠিন সময়ে তার বক্তব্য প্রচার করে একুশে টিভি। এর জন্য একুশে টিভির বর্তমান চেয়ারম্যানকে জেলেও যেতে হয়।  

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী আজ কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের বেতন-ভাতা প্রদানসহ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কাজের উদ্বোধন করেছেন।

এমওএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।