রাজধানীতে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৩ অক্টোবর ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ। ছবি: জাগো নিউজ

রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. হুমায়ুন আহমেদ জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি বলেন, ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে।

কাজী আল-আমিন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।