শেষ হলো প্রাণ জুনিয়র কিংডম সোনামণিদের মিলন মেলা


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৩ জানুয়ারি ২০১৫

শেষ হলো প্রাণ জুনিয়র কিংডম আয়োজিত সোনামণিদের মিলন মেলা। গত শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের নিয়ে এ মেলা শুরু হয়। দুই দিনব্যাপি এই মেলার সমাপনী দিন ছিল শনিবার।

এদিন সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বাণিজ্যকরণের মাধ্যমে আমরা শহরকে নষ্ট করে ফেলেছি। যার কারণে শহরের খোলা জায়গা ও মাঠ দখল হয়ে যাচ্ছে। বাচ্চা ছেলে মেয়েরা এখন আগের মতো খেলাধুলা করতে পারে না। ফলে তারা মোটা হয়ে যাচ্ছে ও অসুস্থ হয়ে পরছে। এজন্য তাদের মানসিক বিকাশ ও শারিরীক সুস্থ রাখতে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আর প্রাণ গ্রুপ শিশুদের নিয়ে প্রাণ জুনিয়র কিংডমের মতো অনুষ্ঠানের আয়োজন করায় তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি দেশব্যাপি স্কুলগুলোতে ছোট সোনামণিদের নিয়ে প্রাণ জুনিয়র কিংডমের মতো অনুষ্ঠান করার আহ্বান জানান। যাতে তারা বছরের এক দিন হলেও আনন্দ উপভোগ করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ ডেইরি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) এম. আনিসুর রহমান।

তিনি বলেন, অনেক অভিভাবক আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন শিশুদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর করি। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারও এ আহ্বান জানিয়েছেন। তাদের আহ্বানে আমরা সিন্ধান্ত নিয়েছি যে আগামীতে ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে দেশব্যাপি প্রাণ জুনিয়র কিংডমের আয়োজন করবো।

দুই দিনব্যাপি এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার অভিভাবক তাদের ছেলে মেয়েদের নিয়ে মেলায় অংশ নেয়।

মেলায় ছিলো নানা আয়োজন। এরমধ্যে মুভি থ্রিয়েটর, বামপিং ক্যাসটল, পাপট শো, ম্যাজিক শো, আর্ট/প্রিংটিংসহ হরেক রকমের আয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।