পড়াশোনা না করায় বকাঝকা, বাবার ওপর অভিমানে ছেলের আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী পূবাইল এলাকার একটি বাসায় মো. রনি (১৩) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনির বাবা নূর আলম বলেন, আমার ছেলে স্থানীয় ধনিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গতরাতে পড়াশোনার জন্য বকাঝকা করলে অভিমান করে বাথরুমের শাওয়ারের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি বলেন, আমাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানায়। বর্তমানে যাত্রাবাড়ী পূবাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। আমার দুই ছেলে এক মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।