আপনার এলাকার প্রার্থী কে, জেনে নিন এক ক্লিকে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো কে কোথায় প্রার্থী দিয়েছে, কোন আসনে কত প্রার্থী, কোন জেলা বা বিভাগে কত আসন, প্রার্থীদের নাম, ছবি, প্রতীক, ওই আসনে মোট ভোটার কত- সব তথ্য এক ক্লিকে মিলবে একসঙ্গে জাগো নিউজে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নিউজসহ সব তথ্য সহজে পেতে ক্লিক করুন এখানে। ভোটের ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্যও এক ক্লিকে পাবেন জাগো নিউজে। নির্বাচনি খবরের আপডেট রেখে এগিয়ে থাকুন সবার থেকে।

আর মাত্র ছয়দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দেশজুড়ে এখন ভোটের উত্তাপ। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন ভোটাররা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দলই এ নির্বাচনে প্রার্থী দিয়েছে। প্রত্যেকে চালাচ্ছেন প্রচারণা।

দলীয় প্রধানদের মধ্যে চলছে কথার লড়াইও। মাঠের লড়াইয়ে যেই এগিয়ে-পিছিয়ে থাক, ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত হয়ে যাবে জাতীয় সংসদের জনপ্রতিনিধি।

এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।