যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই সঙ্গে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে একই স্থানে অবস্থান নেন সরকারি কর্মচারীরা। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, অবস্থানরত সরকারি কর্মচারীদের ওপর এদিন পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম যমুনার নিরাপত্তায় বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেন।
মো. শরীফুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
কেআর/এএমএ