স্লোগান নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর ভিত্তি করে বিএনপির ইশতেহার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্লোগাননির্ভর রাজনীতির পরিবর্তে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনার ওপর ভিত্তি করে তাদের নির্বাচনি ইশতেহার উপস্থাপন করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে প্রণীত এই ইশতেহার একটি দূরদৃষ্টিসম্পন্ন ও ব্যাপক সামাজিক পরিকল্পনার প্রতিফলন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে এ ইশতেহার তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ ইশতেহারে ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় তাদের পরিকল্পনার কথা সবিস্তারে তুলে ধরা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’ নীতির ভিত্তিতে প্রণীত এই ইশতেহারে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, ক্রীড়ার বিকাশ, সুষম আঞ্চলিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ও খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের প্ল্যান। প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থ সেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানোর কথাও ইশতেহারে বলেছেন তারেক তিনি।
এছাড়া, কৃষি, শিক্ষা, খেলাধুলা, পরিবেশ, অর্থনীতি বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরা হয় ইশতেহারে।
এসএম/এএমএ