লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

লন্ডনগামী যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, লন্ডনগামী সব যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ এবং সঠিক আছে কি না তা নিশ্চিত করতে হবে।

এতে বলা হয়, যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণ জটিলতা হতে পারে। যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে, তারা যেন যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করেন।
 
এমএমএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।