ঢাকায় এক নারীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৬ মে ২০২৬
ফাইল ছবি

ঢাকার ভাটারার সাঈদনগর ও চকবাজারে এক নারীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হাসমত আলী জানান, আমরা খবর পেয়ে ভাটারার সাঈদনগর এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে ইলিয়াস মোল্লা নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, আমরা ইলিয়াস মোল্লার স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি বেশ কিছুদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পরে বাবা একটি ফ্লাট দেন। ওই ফ্ল্যাটেই থাকতেন দুই বছর ধরে। বিয়ে করেছেন। কোনো বাচ্চা-কাচ্চা নাই। স্বামী-স্ত্রীর কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই জানান, আমরা থাকি ভাটারার ১২ নম্বর রোডের ২১৩ নং বাসায়। আমরা দুই ভাই, দুই বোন। কী কারণে আমার ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা বলতে পারবো না।

অন্যদিকে, চকবাজার থানার উপ-পরিদর্শক (এস আই) নুসরাত জাহান জানান, আমরা খবর পেয়ে চকবাজারের ইসলামবাগের একটি বাসা থেকে সুমাইয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা ওই নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, স্বামী-স্ত্রীর কলহের জেরে তিনি রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের প্রতিবেশী নূর হোসেন জানান, সুমাইয়ার প্রায় দেড় বছর হলো বিয়ে হয়েছে। গতকাল তার স্বামী আবির হোসেনে সঙ্গে ঘুরতে বের হন। রাতে বাসায় ফেরে। নিচ থেকে তার স্বামী তাকে বাসায় দিয়ে বাইরে বের হন। পরে আমরা শুনতে পাই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেচিয়ে ফাঁস নিয়েছেন।

জানা যায়, সুমাইয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানার খয়রাবাদ এলাকার আব্দল আউয়ালের মেয়ে। বর্তমানে চকবাজারের ইসলামবাগে ১২২/এ বাসার দুইতলায় স্বামীর সঙ্গে থাকতেন।

এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।