চীনা দূতাবাসের ভিসা অফিস ১৬-২১ ফেব্রুয়ারি বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার চীনা দূতাবাস/ফাইল ছবি

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ভিসা অফিস আগামী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, নির্ধারিত ছুটির সময়সূচি অনুযায়ী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা অফিসে সব ধরনের সেবা বন্ধ থাকবে। এসময় ভিসা সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।

জেপিআই/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।