ভিএফএস গ্লোবাল সেন্টার বন্ধ ১১-১২ ফেব্রুয়ারি

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে (ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস) ভিএফএস গ্লোবাল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে।

ওই দুই দিনে যেসব আবেদনকারীর ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মীরা ইমেইল অথবা ফোনকলের মাধ্যমে যোগাযোগ করে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণ করবেন।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিসা আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

জেপিআই/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।