নির্বাচন পর্যবেক্ষণ করবেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশ সদর দপ্তরে বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তা পর্যবেক্ষণ করবেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৫ পর্যবেক্ষক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নানা আডো আকুফো-আডোর নেতৃত্বে গ্রুপের একটি দল নির্বাচনকালীন নিরাপত্তাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য পুলিশ সদর দপ্তরে বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

এসময় গ্রুপের প্রধান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ২৫ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে তিনি নির্বাচন ও নির্বাচনকালীন সময়ে গ্রুপের পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয় জানতে চান।

আইজিপি নির্বাচনি আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার মনিটরিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। তিনি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।