কমনওয়েলথ প্রতিনিধি দল

সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো-ছবি জাগো নিউজ

যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে—বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সকাল সাতটা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডো। প্রতিনিধি দলটি দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন।

জেপিআই/এসএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।