চট্টগ্রামে ঝোপ থেকে পাইপগান-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে উদ্ধার করা অস্ত্র ও গুলি/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে ঝোপের ভেতর থেকে একটি দেশীয় পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ায় অভিযান চালায়। সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের কার্তুজ ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে।

এমআরএএইচ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।