রাজধানীতে মার্কেটে মিললো বৃদ্ধের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি

রাজধানীর রমনায় মার্কেট থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মার্কেট থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, তারা দুপুরে খবর পেয়ে রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মার্কেটে গিয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি বলেন, ‘মার্কেটের লোকজনের মুখে জানতে পারি, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন ও মার্কেটে থাকতেন। আমাদের ধারণা অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডিকে (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।