তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম/ছবি: সংগৃহীত

দেশের প্রধান তিন রাজনৈতিক দলের প্রধানদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম।

jagonews24.comজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলামের কাছেও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে/ছবি: সংগৃহীত

শনিবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এমইউ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।