রাজশাহীর মিনু পেলেন ভূমি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। এ সরকারে ভূমিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজশাহী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি এর আগে রাজশাহী সিটি করপোরেশনের দুই বারের মেয়র ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি। শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মিজানুর রহমান মিনু ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ছিলেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

মিনু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।