মানুষ যেভাবে দেখতে চাইবে সেভাবেই চলবে আইন মন্ত্রণালয়

তৌহিদুজ্জামান তন্ময়
তৌহিদুজ্জামান তন্ময় তৌহিদুজ্জামান তন্ময় , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। নতুন সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর জাগো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাজের অগ্রাধিকার, চ্যালেঞ্জ ও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী মন্ত্রণালয় পরিচালনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়

জাগো নিউজ: আইন মন্ত্রণালয় কীভাবে চালাবেন?

আইনমন্ত্রী: মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এ মন্ত্রণালয়কে দেখতে চাই।

জাগো নিউজ: জুলাই হত্যাকাণ্ডের বিচারকার্য প্রসঙ্গে কী বলবেন?

জাগো নিউজ: জুলাই হত্যাকাণ্ডের জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে।

jagonews24

আরও পড়ুন
১৭ বছরে যারা জীবন দিয়েছে তাদের কথা স্মরণ রেখে কাজ করবো

জাগো নিউজ: আইনমন্ত্রী হিসেবে সামনে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন?

আইনমন্ত্রী: মানুষের পাহাড়সমান প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জাগো নিউজ: সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যক্তিগতভাবে স্বপ্নপূরণের কোনো জায়গা দেখছেন কি না?

আইনমন্ত্রী: স্বপ্নপূরণের জায়গায় একবারে পৌঁছানো যায় না। এখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাইবো।

জাগো নিউজ: দায়িত্ব পাওয়ার প্রথমদিনই আপনি ব্যস্ত সময় পার করছেন। কেমন লাগছে?

আইনমন্ত্রী: দায়িত্ব বুঝে নেওয়ার কাজসহ অনেক ধরনের ব্যস্ততা থাকে।

jagonews24

জাগো নিউজ: আপনারা (বিএনপির নির্বাচিত এমপিরা) একটা শপথ (সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে) নেননি। পরবর্তীকালে কোনো সমস্যা হবে কি না?

আইনমন্ত্রী: বিষয়টি আমাদের পার্টি লেভেলে আলোচনা হয়েছে। পার্টির মুখপাত্র এরই মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। ওটাই আমাদেরও বক্তব্য।

তিনি জাগো নিউজের প্রশংসা করে বলেন, জাগো নিউজ খুব ভালো করছে।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।