নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এসকর্ট সেবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে আগ্রহীদের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পুলিশ এসকর্ট সেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন ও স্থানান্তর বাড়বে। কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের ঢাকা মহানগর পুলিশ এসকর্ট সেবা দেবে। এক্ষেত্রে পুলিশ এসকর্ট সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।

সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।

কন্ট্রোলরুমের নম্বরসমূহ নিম্নরূপ:
২২৩৩৮১১৮৮
০২৪৭১১৯৯৮৮
০২৯৬১৯৯৯৯
০১৩২০-০৩৭৮৪৫
০১৩২০-০৩৭৮৪৬

এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

কেআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।