রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ফুল বিক্রেতা নারীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় ফুল বিক্রেতা এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে ঢাকা নার্সিং কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মুক্তা আক্তার (৪৫)। তিনি যশোর সদরের নোয়াপাড়ার ইজার আলীর মেয়ে। তিনি পরিবার নিয়ে নগরীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন।

মুক্তার আত্মীয় মো. বিল্লাল হোসেন জানান, রিকশা থেকে নামার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন মুক্তা। পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।